আবেদন করার পদ্ধতি

বীজ প্রাপ্তির জন্য আবেদনকারীকে নিম্নোক্ত ধাপসমূহ অনুসরণ করতে হবে:

১. নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন পোর্টালে প্রবেশ করে নিবন্ধন (প্রযোজ্য ক্ষেত্রে) সম্পন্ন করতে হবে।

২. ব্যবহারকারী আইডি ও পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে লগইন করতে হবে।

৩. চলমান সার্কুলার থেকে কাঙ্ক্ষিত বীজ বিতরণ কার্যক্রম নির্বাচন করতে হবে।

৪. আবেদন ফরমে প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র (যদি প্রযোজ্য হয়) সংযুক্ত করতে হবে।

৫. সকল তথ্য যাচাই করে আবেদন জমা (Submit) দিতে হবে।

৬. আবেদন জমা দেওয়ার পর আবেদনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক যাচাই ও অনুমোদনের জন্য প্রেরিত হবে।

৭. আবেদন অনুমোদিত হলে আবেদনকারী এসএমএস, ই-মেইল অথবা সিস্টেম নোটিফিকেশনের মাধ্যমে অবহিত হবেন।

৮. প্রয়োজনীয় ক্ষেত্রে নির্ধারিত ফি বা মূল্য পরিশোধের পর আবেদনকারী নির্ধারিত স্থান ও সময়ে বীজ গ্রহণ করতে পারবেন।